গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলার সভাপতি সাধারণ সম্পাদক বহিষ্কারের দাবিতে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার 

গত ০৮ ফেব্রুয়ারি তারিখ উল্লিখিত ও গণঅধিকার পরিষদের সহ দপ্তর সম্পাদক শাকিল আহমেদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে- “দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা সভাপতি, এডভোকেট শরিফুল ইসলাম শিমুল এবং সাধারণ সম্পাদক, আব্দুস সোবহানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।”

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করে শাকিল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি আসল নয়। বরং, শাকিল আহমেদ নিজেই নিশ্চিত করেছেন, বিজ্ঞপ্তিটি ভুয়া।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি, গণঅধিকার পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য গণঅধিকার পরিষদের সহ দপ্তর সম্পাদক শাকিল আহমেদের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, “এটি আসল নয়, ভুয়া বিজ্ঞপ্তি।”

সুতরাং, গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া।

তথ্যসূত্র

Share: