গেল জানুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানকে উদ্ধৃত করে “ছাত্রদলে চাঁদাবাজি হয় এটা আমি অস্বীকার করছি না, তবে তাই বলে প্রজেক্টরের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ দেখিয়ে এভাবে নোংরা রাজনীতি করা আমরা মেনে নেব না।” শীর্ষক একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান ‘ছাত্রদলে চাঁদাবাজি হয় এটা অস্বীকার করছিনা, তবে তাই বলে এভাবে প্রজেক্টরে ছাত্র-দলের চাঁদাবাজি দেখানোর মতো নোংরা রাজনীতি আমরা মেনে নিব না’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আবিদুল ইসলাম খানের নামে এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘Daily DUCSU’ নামের একটি ফেসবুক পেজে গত ২৮ জানুয়ারিতে আলোচিত দাবির মূল পোস্ট পাওয়া যায়। পোস্টটি পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, আবিদুল ইসলাম খানের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে আবিদুল ইসলাম খান এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা উপরোক্ত কোনো সূত্রে পাওয়া যেত।
সুতরাং, ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ইস্যুতে আবিদুল ইসলাম খানের নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Md. Abidul Islam Khan- Facebook Account
- Daily DUCSU- Facebook Post
- Rumor Scanner’s analysis


