‘অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে এখন আর অ্যাকশন নিতে পারছি না’ বলে মন্তব্য করেননি আব্দুল জব্বার মণ্ডল 

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় রমজান উপলক্ষে বাজার মনিটরিং করতে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন। এ ঘটনার প্রেক্ষাপটে তাকে উদ্ধৃত করে ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাধীনভাবে অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে এ্যাকশন নিতে পেরেছি, কিন্তু এখন আর পারছি না’ শীর্ষক একটি মন্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

একই দাবিতে টিকটকে প্রচারিত দাবি দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আব্দুল জব্বার মণ্ডল এমন কোনো মন্তব্য করেননি; বরং কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তার নামে এ মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এই দাবির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত সূত্র বা গণমাধ্যমে ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডলের এমন কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। তার ফেসবুক অ্যাকাউন্টেও এ ধরনের কোনো মন্তব্যের তথ্য মেলেনি।

এছাড়া, ১৮ ফেব্রুয়ারির আলোচিত ঘটনার সময় ও পরবর্তী সময়ে গণমাধ্যমে দেওয়া বক্তব্যেও তাকে এ ধরনের কোনো মন্তব্য করতে দেখা বা শোনা যায়নি। পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তিনি এমন কোনো মন্তব্য করেননি।

সুতরাং, আব্দুল জব্বার মণ্ডলকে উদ্ধৃত করে প্রচারিত উক্ত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: