হাম প্রসঙ্গে এম. সাখাওয়াত হোসেনের নামে ভুয়া মন্তব্য প্রচার

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেনকে উদ্ধৃত করে হাম প্রসঙ্গে তার বক্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক মন্তব্য প্রচার করা হয়েছে। দাবিতে বলা হচ্ছে তিনি বলেছেন,

  • একজন হামের টিকা কিনেনি সবাই সেটা নিয়ে পড়ে আছে, কিন্তু হামের চিকিৎসা ঠিকমতো দিতে পারছে না, শুনলাম “ডিটামিন-এ” যেটা এই মুহূর্তে জীবন রক্ষাকারী সেটাও দিতে পারছে না সরকার।
  • এই জিনিসগুলো ব্যবস্থা করতে কিংবা সঠিক চিকিৎসা দিলে হামের মুত্যুর হার কমানো যেতো।
  • কোন মিডিয়া দেখলাম না হামের চিকিৎসায় অব্যবস্থাপনা নিয়ে কোন রিপোর্ট করতে।
  • কেউ যদি হামের টিকা না কিনে সেটা সুস্ত তদন্ত করা হোক। 
  • এবং স্বাস্থ্যকর্মীদের আন্দোলনের কারগে যদি টিকাদানে কোন গাফিলতি হয় সেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক।
  • কারো উপর দায় চাপিয়ে দিয়ে বসে থাকলে তো হবে না, এটা সমাধানের পথ খুঁজতে হবে।
  • আর যেকোনো টিকা ১০০% সুরক্ষা দেয় না, তাই সঠিক চিকিৎসাটাই মুখ্য।”


উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাম প্রসঙ্গে এম. সাখাওয়াত হোসেন এমন কোনো মন্তব্য করেননি। বরং, নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়াই তার নামে এসব বক্তব্য প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে তার সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকার পর্যালোচনা করা হয়। দাবিকৃত পোস্টে কোনো গ্রহণযোগ্য তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, মূলধারার গণমাধ্যম বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও তার এমন বক্তব্যের তথ্য মেলেনি। তিনি এ ধরনের মন্তব্য করলে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা ছিল; কিন্তু তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।


বিষয়টি নিশ্চিত করতে রিউমর স্ক্যানার এম. সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “আমি এ ধরনের কোনো বক্তব্য কখনো দিইনি।”

সুতরাং, হাম প্রসঙ্গে এম. সাখাওয়াত হোসেনের নামে প্রচারিত মন্তব্যগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Statement from M. Sakhawat Hussain.
Share: