এক মাস গাড়ি ছাড়া চলতে বলেননি সড়কমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে কয়েকটি জ্বালানিবাহী জাহাজ না আসায় দেশে তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘একটা মাস গাড়ি ছাড়া চলুন, হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে’।

এরূপ দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন : মিরর নিউজ

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘একটা মাস গাড়ি ছাড়া চলুন, হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে’ শীর্ষক মন্তব্য করেননি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। প্রকৃতপক্ষে, দাবিটির সূত্রপাত একটি সার্কাজম পেজ থেকে হলেও পরবর্তীতে তা আসল বক্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

উক্ত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে মূলধারার সংবাদমাধ্যম ‘চ্যানেল আই’ এর লোগোর আদলে তৈরি ‘চ্যানেল এআই’ নামের একটি ফেসবুক পেজে গত ২৩ মার্চে আলোচিত মূল ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘চ্যানেল এআই’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োর ক্যাটাগরিতে ‘স্যাটায়ার/প্যারোডি’ উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণে এরূপ আরো নানা ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিরও মূলত ব্যাঙ্গাত্মক বা সার্কাজম পোস্ট হিসেবেই সূত্রপাত হয়েছে।

সুতরাং, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ‘একটা মাস গাড়ি ছাড়া চলুন, হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: