সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড প্রচার হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে আবিদুল ইসলাম বলেছেন, ‘জাইমা রহমান কে পছন্দ! জানি না সফল হতে পারর কি না, তবে নিরবে চেষ্টা করে যাচ্ছি!’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, আবিদুল ইসলাম খান এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তার নামে ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম বা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো উৎসেও এ দাবির সমর্থনে কোনো সংবাদ বা তথ্য মেলেনি। তাছাড়া, আবিদুল ইসলাম খানের সাম্প্রতিক কোনো সাক্ষাৎকারেও এমন মন্তব্য করার প্রমাণ মেলেনি।
আবিদুল ইসলাম খান এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা যাচাই করতে তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, আবিদুল ইসলাম ‘জাইমা রহমান কে পছন্দ! জানি না সফল হতে পারর কি না, তবে নিরবে চেষ্টা করে যাচ্ছি’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Abidul Islam Khan – Facebook Page
- Rumor Scanner Analysis


