‘জিয়া পরিবারের নারী সদস্য ছাড়া অন্য কাউকে মেয়ে মনে করি না’ শীর্ষক ছাত্রদল নেতা আবিদের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “জিয়া পরিবারের মেয়ে ছাড়া দেশে কোনো মেয়েকে মেয়ে মনে করি না” শিরোনামে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এতে দাবি করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান এ ধরনের মন্তব্য করেছেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, আবিদুল ইসলাম খান এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই তার নামে ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধান করে গত বছরের ২০ আগস্ট দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের ২৭ সদস্যের প্যানেল ঘোষণার সময় ভিপি পদে মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত হন আবিদুল ইসলাম খান। তবে ভিডিওটি বা এ-সংক্রান্ত কোনো সংবাদে দাবিকৃত মন্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।
পাশাপাশি, আলোচিত দাবির সমর্থনে অন্য কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রেও তথ্য পাওয়া যায়নি। আবিদুল ইসলাম খান যদি সত্যিই এ ধরনের মন্তব্য করে থাকতেন, তবে তা গণমাধ্যম বা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে প্রতিফলিত হওয়ার কথা। কিন্তু এ ক্ষেত্রে তেমন কোনো তথ্য মেলেনি।
সুতরাং, ছাত্রদল নেতা আবিদ ‘জিয়া পরিবারের মেয়ে ছাড়া দেশে কোনো মেয়ে কে মেয়ে মনে করি না’ শীর্ষক মন্তব্য বলে প্রচারিত দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- The Daily Star – Youtube News
- Rumor Scanner’s Analysis

