‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া 

সম্প্রতি, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বিএনপির ভিতরে একটা রাজাকারও খুজে পাওয়া যাবে না সব রাজাকার জামায়তে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,‘বিএনপির ভিতরে একটা রাজাকারও খুজে পাওয়া যাবে না সব রাজাকার জামায়তে’ শীর্ষক কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ‘atv’ নামক একটি লোগো খুঁজে পাওয়া যায়। এই সূত্র ধরে ‘আশার আলো’’ নামক ফেসবুক পেজে গত ৫ এপ্রিল প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের ‘আশার আলো’ এর লোগো এবং ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘আশার আলো’ এর মূল ফটোকার্ডটির ‘বিএনপির ভিতরে একটা রাজাকারও

খুজে পাওয়া যাবে না’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে নিচের অংশে সম্পাদনা করে এর সাথে ‘বিএনপির ভিতরে একটা রাজাকারও খুজে পাওয়া যাবে না সব রাজাকার জামায়তে’ শীর্ষক বাক্য যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, মূল ফটোকার্ডে থাকা মন্তব্যটিও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নয়। পেজটির পরিচিতি অনুযায়ী, এটি একটি স্যাটায়ারধর্মী পেজ, যেখানে সমসাময়িক বিষয় ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে উপস্থাপন করা হয়। ফলে, ওই মন্তব্যটিও সার্কাজম হিসেবে তৈরি ভুয়া বক্তব্য।

তাছাড়া গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত সূত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের বিষয়ে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।

সুতরাং, ‘বিএনপির ভিতরে একটা রাজাকারও খুজে পাওয়া যাবে না সব রাজাকার জামায়তে’ শীর্ষক মন্তব্য মির্জা ফখরুল ইসলাম করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • আশার আলো – Facebook Page
  • Rumor Scanner’s analysis 
Share: