গণভোট ও জুলাই সনদের দাবিতে আন্দোলনে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ “গণভোট ও জুলাই সনদ এর জন্য আন্দোলন এ নামলে কঠোর পদক্ষেপ নেয়া হবে” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গণভোট ও জুলাই সনদের দাবিতে আন্দোলনে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কোনো মন্তব্য করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি স্বরাষ্ট্রমন্ত্রীর দাবিতে প্রচার করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচিত মন্তব্যটি প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
এমনকি সালাহউদ্দিন আহমেদের ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, আলোচিত দাবিটি ভিত্তিহীন।
সুতরাং, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ “গণভোট ও জুলাই সনদ এর জন্য আন্দোলন এ নামলে কঠোর পদক্ষেপ নেয়া হবে” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Salauddin Ahmed- Facebook Page

