মবের শিকার হলে জামায়াত-শিবির দায়ী থাকবে শীর্ষক মন্তব্য করেননি সাবেক উপদেষ্টা রিজওয়ানা

সম্প্রতি সংবাদমাধ্যম ‘চ্যানেল ওয়ান নিউজ’কে সাক্ষাৎকার দেন সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে তিনি ক্ষমতায় থাকাকালীন তার কার্যক্রম, পদক্ষেপ, উগ্রবাদ ও নারীবাদ বিষয়সহ নানা বিষয়ে কথা বলেন। তার এ সাক্ষাৎকারের কতিপয় বক্তব্য ঘিরে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর অভিযোগ তুলেছেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমি যদি মবের শিকার হই তার জন্য জামায়াত -শিবির দায়ী থাকবে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘‘আমি যদি মবের শিকার হই তার জন্য জামায়াত -শিবির দায়ী থাকবে’ শীর্ষক মন্তব্য করেননি সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই সৈয়দা রিজওয়ানা হাসানের নামে আলোচিত এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে সৈয়দা রিজওয়ানা হাসানকে ঘিরে বিতর্কের সূত্রপাত মূলত সংবাদমাধ্যম ‘চ্যানেল ওয়ান নিউজ’কে সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকার থেকে। এতে তিনি ক্ষমতায় থাকাকালীন তার কার্যক্রম, পদক্ষেপ, উগ্রবাদ ও নারীবাদ বিষয়ক নানা বিষয়ে কথা বলেন। উক্ত সাক্ষাৎকারেও তাকে আলোচিত দাবিটি করতে দেখা যায়নি।

সাম্প্রতিক সময়ে সৈয়দা রিজওয়ানা হাসানের মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা যায়, সম্প্রতি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপে দেওয়া বক্তব্য বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে বলে প্রথম আলোকে জানিয়েছেন তিনি।

তবে, অনুসন্ধানে কোথাও তাকে ‘আমি যদি মবের শিকার হই তার জন্য জামায়াত -শিবির দায়ী থাকবে’ শীর্ষক মন্তব্য করার দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ‘আমি যদি মবের শিকার হই তার জন্য জামায়াত -শিবির দায়ী থাকবে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: