আ.লীগ নিষিদ্ধ আইন জারি করলে বিএনপির দ্বিতীয় ভুল হবে- শীর্ষক কোনো মন্তব্য সাবেক উপদেষ্টা সাখাওয়াত করেননি

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন “এক ভুল করে বিএনপি ১৭ বছর মাসুল দিছে, আশাকরি আওয়ামী লীগ নিষিদ্ধ আইন জারি করে তারা দ্বিতীয় ভুল করবে না” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।    

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “এক ভুল করে বিএনপি ১৭ বছর মাসুল দিছে, আশাকরি আওয়ামী লীগ নিষিদ্ধ আইন জারি করে তারা দ্বিতীয় ভুল করবে না” শীর্ষক কোনো মন্তব্য সাবেক উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি সাখাওয়াতের দাবিতে প্রচার করা হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন আওয়ামী লীগের নিষিদ্ধকরণ আইন জারি করা নিয়ে বিএনপিকে জড়িয়ে এমন মন্তব্য প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে ফলাও করে সংবাদ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে এমন মন্তব্য করার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য এম. সাখাওয়াত হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “ছবিই দেখুন, সবই পুরোনো। ভিউ পাওয়ার জন্য আমার নাম ব্যবহার করা হচ্ছে। তাদের অনেকের কাছেই কোনো রেফারেন্সও নেই।”

অর্থাৎ, দাবিটি ভিত্তিহীন।

সুতরাং, সাবেক উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন “এক ভুল করে বিএনপি ১৭ বছর মাসুল দিছে, আশাকরি আওয়ামী লীগ নিষিদ্ধ আইন জারি করে তারা দ্বিতীয় ভুল করবে না” শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • M. Sakhawat Hussain- Statement
  • Rumor Scanner’s Own Analysis 
Share: