বঙ্গবন্ধুকে নিয়ে জুলকারনাইন সায়েরের নামে ভুয়া বক্তব্য প্রচার

সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে, প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের বলেছেন, ‘বঙ্গবন্ধুর ৫৫ বছরের জীবনে ৪৬৮২ দিন কারাভোগ করেছেন। বৃটিশ আমলে স্কুল জীবনে ৭ দিন বাকি ৪৫৭৫ দিন পাকিস্তানী কারাগারে। কিন্তু পাকিস্তান সরকার তার মাঁথা নত করাতে পারেনি। তিনিই বঙ্গবন্ধু। এ সত্য স্বীকার করতে হবে তা যে দলই করুন।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ মুজিবুর রহমানের কারাবাস বিষয়ে আলোচিত মন্তব্য করেননি প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই জুলকারনাইন সায়েরের নামে আলোচিত ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পোস্টগুলোতে সূত্র হিসেবে কেবল ‘ফেসবুক পোস্ট’ উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে জুলকারনাইন সায়েরের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।

পাশাপাশি, গুগলে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে তাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে জুলকারনাইন সায়ের এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা উপরোক্ত অন্তত কোনো এক সূত্রে পাওয়া যেত।

সুতরাং, শেখ মুজিবুর রহমানের কারাবাস বিষয়ে আলোচিত মন্তব্য জুলকারনাইন সায়ের করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: