সম্প্রতি, ইনকিলাব মঞ্চ নেত্রী ফাতেমা তাসনিম জুমাকে উদ্ধৃত করে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। দাবি করা হচ্ছে, তিনি বলেছেন- ‘হাদি হ/ত্যা/র বিচার না করলে তারেক রহমানকে খাম্বার সাথে বেঁধে পিটাবে জনগণ। অতএব সাধু সাবধান!’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইনকিলাব মঞ্চ নেত্রী ফাতেমা তাসনিম জুমা হাদি হত্যা ইস্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়াই তার নামে মন্তব্যটি প্রচার করা হচ্ছে। তিনি এ ধরনের মন্তব্য করেননি বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অনুসন্ধান করে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে ফাতেমা তাসনিম জুমার এমন মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। জুমা বাংলাদেশের একজন তরুণ আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি এ ধরনের মন্তব্য করলে তা অবশ্যই মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন বিশ্বাসযোগ্য সূত্রে প্রকাশ পেত। কিন্তু বাস্তবে কোথাও এমন কোনো তথ্য নেই।
এ বিষয়ে জানতে চাইলে ফাতেমা তাসনিম জুমা রিউমর স্ক্যানারকে বলেন, আমি এই ধরনের কোনো মন্তব্য করিনি।
সুতরাং, হাদি হত্যার বিচার ইস্যুতে তারেক রহমানকে জড়িয়ে ফাতেমা তাসনিম জুমাকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Fatima Tasnim Juma : Statement


