‘যুবকরা বিয়ে করো। বাচ্চা পয়দা করো। পশ্চিমবঙ্গ দখল করতে হবে’ শীর্ষক মন্তব্য রফিকুল ইসলাম মাদানি করেননি

সম্প্রতি মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী “যুবকরা বিয়ে করো। বাচ্চা পয়দা করো। পশ্চিমবঙ্গ হাতছাড়া হয়ে গেছে। পশ্চিমবঙ্গ দখল করতে হবে।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘যুবকরা বিয়ে করো। বাচ্চা পয়দা করো। পশ্চিমবঙ্গ হাতছাড়া হয়ে গেছে। পশ্চিমবঙ্গ দখল করতে হবে।’ শীর্ষক মন্তব্য করেননি রফিকুল ইসলাম মাদানী। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে ০৭ মে আলোচিত ফটোকার্ডটি প্রথম পোস্ট করা হয়। ‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
রফিকুল ইসলাম মাদানী এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা যাচাই করতে তার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।
সুতরাং, রফিকুল ইসলাম মাদানী ‘যুবকরা বিয়ে করো। বাচ্চা পয়দা করো। পশ্চিমবঙ্গ হাতছাড়া হয়ে গেছে। পশ্চিমবঙ্গ দখল করতে হবে।’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rofiqul Islam Madani – Facebook post
- দৈনিক মোল্লার দেশ – Facebook Post

