‘ইউনিসেফ গণস্বাস্থ্য প্রকল্পে’ নিয়োগ দাবিতে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার

সম্প্রতি, ইউনিসেফ গণস্বাস্থ্য প্রকল্প নামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দাবিতে কথিত নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ফেসবুকে প্রচার হচ্ছে।

কথিত এই বিজ্ঞপ্তিতে ১ হাজার ৫৬৩ জন নিয়োগ করার কথা জানিয়ে আবেদন করতে [email protected] নামে একটি ইমেইল ঠিকানা দেওয়া হয়েছে। আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়েছে আগামী ১৮ মার্চ।

উক্ত বিজ্ঞপ্তি সম্বলিত ফেসবুকের পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইউনিসেফের বাংলাদেশ শাখা থেকে গণস্বাস্থ্যে নিয়োগ বিজ্ঞপ্তি নামে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি বরং প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কথিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রদর্শিত ইমেইল এড্রেসটি ([email protected]) লক্ষ্য করলে দেখা যায়, এটি ইউনিসেফের অফিশিয়াল কোনো ইমেইল ঠিকানা নয়। বরং এটি একটি জিমেইল অ্যাকাউন্ট; যা নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে সন্দেহ তৈরি করে।

পরবর্তীতে ইউনিসেফ বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে প্রদর্শিত ইমেইল ঠিকানাটি যাচাই করে দেখা যায় এটি এমন [email protected]

কোনো নিয়োগ বিজ্ঞপ্তির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে ইউনিসেফের মূল ওয়েবসাইটের জব সেকশনে গিয়ে এমন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে গত বছরের ০৪ অক্টোবর ‘মিথ্যা চাকরির বিজ্ঞপ্তি হতে সাবধান’ শীর্ষক শিরোনামে একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টে ইউনিসেফ জানায়, ইউনিসেফ কখনই চাকরির নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রকারের অর্থ গ্রহণ করে না। চাকরির জন্য ইউনিসেফের গ্লোবাল ক্যারিয়ার ওয়েবসাইট এবং পরিচিত সংবাদপত্রে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া কিংবা ইমেইলের মাধ্যমে কখনই সিভি গ্রহণ করা হয় না। তাই চাকরির জন্য অ্যাপ্লাই করার আগে ভালো করে যাচাই করে অ্যাপ্লাই করার কথা বলা হয়। এ নিয়ে কোন সন্দেহ থাকলে [email protected] শীর্ষক ইমেইলে যোগাযোগ করতে বলা হয়।

সুতরাং, ইউনিসেফ গণস্বাস্থ্য প্রকল্পে নিয়োগ শিরোনামে ফেসবুকে প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভু্ুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: