বঙ্গবন্ধুকে নিয়ে হাসনাত আবদুল্লাহর মন্তব্য দাবিতে আরটিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি,‘শেখ মুজিব বাংলাদেশের হয়ে কোন ভূমিকা রাখে নাই’ শিরোনামে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে আরটিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘শেখ মুজিব বাংলাদেশের হয়ে কোন ভূমিকা রাখে নাই’ শিরোনামে হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আরটিভির ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আরটিভির লোগো এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ৩১ মার্চ, ২০২৬ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। গণমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে গণমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির বাক্যে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও এমন কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, ‘শেখ মুজিব বাংলাদেশের হয়ে কোন ভূমিকা রাখে নাই’ শিরোনামে হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে উদ্ধৃত করে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rtv- Facebook Page

