এনসিপিকে নিয়ে জামায়াত নেতা মাসুদের নামে ভুয়া মন্তব্য প্রচার, নেপথ্যে ভুয়া ফেসবুক পেজ

সম্প্রতি, এমপি ৯০% ক্রেডিট জামায়াতের’ শীর্ষক টি জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পেজে ‘এনসিপির ৬জন এমপি হইছে। এর ৯০% ক্রেডিট জামায়াতের।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উল্লেখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পেজ থেকে এমন কোনো পোস্ট করেননি বরং, শফিকুল ইসলাম মাসুদের নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক পেজে এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিটির সূত্রপাতের খোঁজ করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায়, গত ১৫ ফেব্রুয়ারি রাত ১০টা ২৩ মিনিটে ‘Dr. Shafiqul Islam Masud’ নামক একটি পেজ থেকে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থক গোষ্ঠী’ নামক একটি ফেসবুক গ্রুপে আলোচিত পোস্টটির অস্তিত্ব মেলে।
‘Dr. Shafiqul Islam Masud’ নামক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ২০২৩ সালে খোলা পেজটি কাতার থেকে ২ জন এবং বাংলাদেশ থেকে ১ জন ব্যক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। উক্ত পেজটি শফিকুল ইসলাম মাসুদের কিনা তা যাচাইয়ে তার ব্যক্তিগত ওয়েবসাইটে তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোর সন্ধান মেলে। তার ওয়েবসাইটে যুক্ত থাকা ফেসবুক পেজটি ভেরিফাইড, যার সাথে আলোচিত ফেসবুক পেজের মিল নেই। উক্ত ভেরিফাইড পেজটি পর্যবেক্ষণ করে এতে এমন কোনো পোস্টের অস্তিত্ব মেলেনি।
এছাড়া, ড. শফিকুল ইসলাম মাসুদ এমন কোনো পোস্ট দিলে গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং, ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পেজে ‘এনসিপির ৬জন এমপি হইছে। এর ৯০% ক্রেডিট জামায়াতের।’ শীর্ষক পোস্ট করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- 1st Facebook Post
- Dr. Md. Shafiqul Islam Masud- Facebook Page

