পার্কে অসামাজিক কার্যকলাপ নিয়ে তারেক রহমানের বক্তব্য দাবিতে সময় টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সময় টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “পার্কে গিয়ে অসামাজিক কার্যকলাপ করলে ২ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা।”

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এমন কোনো মন্তব্য করেননি তারেক রহমান এবং সময় টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সময় টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাংলা ভিশনের লোগো রয়েছে তবে এটি প্রকাশের তারিখ উল্লেখ নেই।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে সময় টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, সময় টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট এবং ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

অর্থাৎ, সময় টিভির ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, অন্যান্য গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, তারেক রহমান এ ধরনের কোনো মন্তব্য না করলেও পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে জেল ও জরিমানার নজির রয়েছে (,)।

সুতরাং, “পার্কে গিয়ে অসামাজিক কার্যকলাপ করলে ২ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা” শীর্ষক মন্তব্য তারেক রহমান করেছেন দাবিতে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: