‘জামায়াত এলে দেশটাই বসবাসের অযোগ্য হয়ে যাবে’ শীর্ষক মন্তব্য করেননি মোশাররফ করিম

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে অভিনেতা মোশাররফ করিম বলেছেন- ‘খেয়ে-পড়ে বেঁচে ছিলাম আ.লীগ আমলে, জামাত এলে দেশটাই বসবাসের অযোগ্য হয়ে যাবে’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াত এলে দেশটাই বসবাসের অযোগ্য হয়ে যাবে’ শীর্ষক মন্তব্য করেননি মোশাররফ করিম। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই মোশাররফ করিমের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে মোশাররফ করিম এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা মূলধারার সংবাদমাধ্যমে প্রচার করা হতো।
মোশাররফ করিমের সাম্প্রতিক সময়ের মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, তার করা প্রায় সব মন্তব্যই মূলত অভিনয় ও তার নিজের জীবন বিষয়ক। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে এরূপ কোনো মন্তব্যই তিনি করেননি।
সুতরাং, মোশাররফ করিম ‘জামায়াত এলে দেশটাই বসবাসের অযোগ্য হয়ে যাবে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis

