সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়, তিনি বলেছেন, “বেগম জিয়া বাহাত্তরের সংবিধান চাননি মানলাম কিন্তু এর আগে এটাও ভাবতে হবে, তিনি আসলে সংবিধান কতটা জানতেন বা বুঝতেন।”

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিরিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “বেগম জিয়া বাহাত্তরের সংবিধান চাননি মানলাম। কিন্তু এর আগে এটাও ভাবতে হবে উনি আসলে সংবিধান কতটা জানতেন বা বুঝতেন” এমন কোনো মন্তব্য সালাহউদ্দিন আহমেদ করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির সূত্রপাত একটি সার্কাজমভিত্তিক ফেসবুক পেজ থেকে, যা পরবর্তী সময়ে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবিগুলোর পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। সাধারণত তিনি এ ধরনের গুরুত্বপূর্ণ মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো। এছাড়া, সালাহউদ্দিন আহমেদের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্যের কোনো প্রমাণ মেলেনি।
পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, “Gupto Television” নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত। পেজটি গত ২ মে একটি ফটোকার্ড আকারে দাবিটি প্রচার করে, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “This is Gupto TV | একটি Satire & Parody platform. All contents are for entertainment purpose only | আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও প্যারোডির মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।” পেজটিতে নিয়মিতই এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট (১, ২, ৩) প্রকাশ করা হচ্ছে।
এছাড়া, সালাহউদ্দিন আহমেদের ভেরিফায়েড ফেসবুক পেজেও তার এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
সুতরাং, বাহাত্তরের সংবিধান প্রসঙ্গে বেগম জিয়াকে নিয়ে সালাহউদ্দিন আহমেদের নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Salahuddin Ahmed – Facebook Page
- Rumor Scanner’s own analysis


