পহেলা বৈশাখ উপলক্ষে রমনা পার্কে জঙ্গি হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো জঙ্গি হামলার ঘটনার নয় বরং, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর রমনা পার্কে পুলিশের বিশেষায়িত টিমের মহড়ার ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে জাতীয় দৈনিক ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে ১২ এপ্রিল প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ইত্তেফাকের ক্যাপশনে বলা হয়েছে, এটি পুলিশের সোয়াট টিমের মহড়ার ভিডিও।
এছাড়া, ভিডিওতে সাংবাদিককেও উক্ত দৃশ্যটি মহড়ার বলে উপস্থাপন করতে শোনা যায়।
উক্ত মহড়ার একাধিক ভিডিও মূলধারার গণমাধ্যমের প্রকাশ করা হয়েছে। দেখুন ডিবিসি নিউজ, ঢাকা পোস্ট, নিউজ ২৪, আমার দেশ, ডেইলি সান।
অর্থাৎ, ভিডিওটি বাস্তব নয়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে রমনা পার্কে জঙ্গি হামলার কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, পুলিশের মহড়ার ভিডিওকে সম্প্রতি রমনা পার্কে জঙ্গি হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Daily Ittefaq- রমনা পার্কে বো*মা হাম*লার মহড়ায় পুলিশের সোয়াট টিমের
- DBC News- পহেলা বৈশাখ ঘিরে রমনা পার্কে নিরাপত্তা মহড়া
- Dhaka Post- বোমা হামলাকারীকে ধরতে সোয়াট টিমের প্রতীকী মহড়া
- News24- রমনা বটমূলে মহড়া, স’ন্ত্রা’সী হাম’লা হলে যা করবে প্রশাসন
- Amar Desh- পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির কঠোর ব্যবস্থা গ্রহণ
- Daily Sun- নববর্ষে জঙ্গি হামলার আশঙ্কা নেই, তবু আমাদের প্রস্তুতি আছে: ডিএমপি কমিশনার


