জাতিসংঘের ভুয়া জরিপে বিএনপির এগিয়ে থাকার তথ্য দিয়ে প্রার্থীর নির্বাচনী বক্তব্য

গত ৮ ফেব্রুয়ারির একটি নির্বাচনী জনসভায় সাতক্ষীরা–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন দাবি করেন, জাতিসংঘের জরিপে বিএনপি ২৬৫ আসনে এগিয়ে আছে এবং সাতক্ষীরা–৩ আসনও এর অন্তর্ভুক্ত।

ফেসবুকে প্রচারিত তার এমন দাবি করে বক্তব্য প্রদানের ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাজী আলাউদ্দিনের করা দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, জাতিসংঘ এমন কোনো জরিপ প্রকাশ করেনি। মূলত কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক কিংবা দেশীয় কোনো গণমাধ্যমে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়াও জাতিসংঘের মূল ওয়েবসাইট ও জাতিসংঘ বাংলাদেশ কার্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণে করেও আলোচিত দাবিটির সত্যতা মেলেনি। পাশাপাশি অতীতেও জাতিসংঘকে কোনো দেশের জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে জরিপ চালাতে দেখা যায়নি।
সুতরাং, জাতিসংঘের জরিপে বিএনপি ২৬৫ আসনে এগিয়ে থাকার দাবিতে সাতক্ষীরা–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের করা দাবিটি সর্ম্পূণ মিথ্যা।

