ধানের শীষে জাল ভোট দাবিতে ছড়ালো ব্যালট পেপারে নির্বাচনী কর্মকর্তার সিলের ভিডিও

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে “বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষে জাল ভোটের ব্যালট সহ ধরা” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ধানের শীষে জাল ভোট দেওয়ার নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি মূলত ব্যালট পেপারে নির্বাচনী কর্মকর্তার সিলের ঘটনার।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি বিশ্লেষণ করে আলোচিত ব্যালট পেপারে ধানের শীষ কিংবা অন্য কোনো প্রতীকের উপর ভোট প্রদানের সিল দেখা যায়নি। তবে, ব্যালটে থাকা প্রতীকের উপরের অংশে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তার সিল দেখতে পাওয়া যায়। 

আলোচিত ভিডিওর বিষয়ে দৈনিক প্রথম আলো-তে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, বগুড়া শহরের সিটি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তারা আগেভাগেই ব্যালট পেপারে সিল-স্বাক্ষর দিয়ে রেখেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তবে, উক্ত প্রতিবেদনের কোথাও ধানের শীষে জাল ভোটের বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

সুতরাং, ব্যালট পেপারে নির্বাচনী কর্মকর্তার সিল সংবলিত ব্যালটের ভিডিওকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ধানের শীষে জাল ভোট দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

Share: