সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের ছবি সংযুক্ত করে তৈরি একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে, ‘নিয়মিত প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে আদেশ করেলেন জাইমা রহমান।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিয়মিত প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে হবে বলে আদেশ দেননি জাইমা রহমান। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘Lalmaiya Tv’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২২ ফেব্রুয়ারিতে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘Lalmaiya Tv’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পেইজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোনো পোস্ট সিরিয়াসলি নিবেন না। আমরা সমসাময়িক নিউজগুলো সার্কাজম আকারে প্রকাশ করি।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘নিয়মিত প্রবাসীদের রেমিট্যান্স পাঠাতে আদেশ করেলেন জাইমা রহমান।’ শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Lalmaiya Tv – Facebook Post
- Rumor Scanner’s analysis


