সোহরাওয়ার্দী উদ্যানে ভাস্কর্য ভাঙচুরে নিন্দা জানাননি ফখরুল, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি “সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবের ৭ মার্চের মূর্তি ভাঙচুর; মির্জা ফখরুলের নিন্দা জ্ঞাপন” শীর্ষক শিরোনামে মূলধারার সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবের ৭ মার্চের মূর্তি ভাঙচুর; মির্জা ফখরুলের নিন্দা জ্ঞাপন” শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় গণমাধ্যমটির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে দ্য ডেইলি ক্যাম্পাসের লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১৩ নভেম্বর উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, ১৩ নভেম্বর “গণঅভ্যুত্থানের সময় হত্যার সব দায় শেখ হাসিনার” শীর্ষক শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসের ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবের ৭ মার্চের মূর্তি ভাঙচুর; মির্জা ফখরুলের নিন্দা জ্ঞাপন’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবের ৭ মার্চের ভাস্কর্য ভা/ঙচুর।’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।

অর্থাৎ, দ্য ডেইলি ক্যাম্পাসের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া এ সংক্রান্ত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চের একটি দেয়াল ভাস্কর্য (রিলিফ স্কাল্পচার) ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা। ১৩ নভেম্বর উদ্যানের স্বাধীনতা জাদুঘরের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের এই ভাস্কর্য ভাঙচুর করা হয়।
তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
তাছাড়া, দ্য ডেইলি ক্যাম্পাস এক ফেসবুক পোস্টের মাধ্যমেও জানিয়েছে যে, আলোচিত ফটোকার্ডটি ভুয়া৷
সুতরাং, “সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবের ৭ মার্চের মূর্তি ভাঙচুর; মির্জা ফখরুলের নিন্দা জ্ঞাপন” শীর্ষক দাবিতে দ্য ডেইলি ক্যাম্পাসের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- The Daily Campus : Facebook Post

