বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসির বোর্ড অব ডিরেক্টর হয়েছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
আলোচিত দাবিটি প্রথমে ডিবিসি নিউজও পোস্ট করে; যা পরবর্তীতে আবার এডিট করে ফেলে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আমিনুল ইসলাম বুলবুল নতুন করে আইসিসির বোর্ড অব ডিরেক্টর হননি বরং, বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পরেই তিনি আইসিসির উক্ত পদের জন্য নির্বাচিত হন৷ এর আগে বাংলাদেশের হয়ে ফারুক আহমেদ, নাজমুল হাসানও পদাধিকারবলে আইসিসির বোর্ড অব ডিরেক্টর পদে ছিলেন।
আমিনুল ইসলাম বুলবুল আইসিসির বোর্ড অব ডিরেক্টর নতুন করে নির্বাচিত হলে গণমাধ্যমে ফলাও করে সংবাদ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে খেলাধুলা ভিত্তিক জাতীয় কিংবা আন্তর্জাতিক গণমাধ্যমে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আইসিসির ওয়েবসাইটে দেখা যায়, বোর্ড অব ডিরেক্টরের তালিকায় আমিনুল ইসলাম বুলবুলের নাম রয়েছে।

তবে, তিনি নতুন করে নির্বাচিত হননি। গত বছর বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আমিনুল ইসলাম বুলবুলের নাম আইসিসির বোর্ড ডিরেক্টরস তালিকায় রয়েছে।
আইসিসির ওয়েবসাইটের আর্কাইভ বিশ্লেষণ করে দেখা যায়, আমিনুল ইসলাম বুলবুলের আগে উক্ত পদে ছিলেন ফারুক আহমেদ, এর আগে ছিলেন নাজমুল হাসান।

অর্থাৎ, এতে সহজেই প্রতীয়মান হয় যে; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি যিনি হন তিনিই আইসিসির বোর্ড অব ডিরেক্টর পদের জন্য নির্বাচিত হন।
বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা।’
সুতরাং, সাম্প্রতিক সময়ে আইসিসির বোর্ড অব ডিরেক্টর হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর।


