এই ভিডিওটি চিফ হিট অফিসার বুশরা আফরিনের নাচের নয়

সম্প্রতি, ঢাকা উত্তর সিটির চিফ হিট অফিসার বুশরা আফরিনের নাচের ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এই ভিডিওটিতে নৃত্য পরিবেশনকারী নারীটি ঢাকা উত্তর সিটির চিফ হিট অফিসার বুশরা আফরিন নয় বরং ভিডিওটিতে প্রদর্শিত নারীটি ভিন্ন একজন নৃত্যশিল্পী।

অনুসন্ধানের শুরুতে ভিডিওটি থেকে কয়েকটি স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে zakiakhanofficial7 নামের একটি টিকটক অ্যাকাউন্টে গত ২৭ মে প্রচারিত আলোচিত ভিডিওটির সদৃশ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

এছাড়াও রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে MUJRA PARTY নামের একটি টিকটক অ্যাকাউন্টে গত ২২ জুন প্রকাশিত আলোচিত ভিডিওটির সদৃশ অপর একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে street point নামের একটি ইউটিউব চ্যানেলে গত ০৯ জুলাই প্রকাশিত একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সাথেও আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

এই ভিডিওটির সাথে ঢাকা উত্তর সিটির চিফ হিট অফিসার বুশরা আফরিনের নাচের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।

ভিডিও দুটিতে নারীর পোশাক, ব্যাকগ্রাউন্ড, চুল, অঙ্গভঙ্গি সহ সবকিছুর হুবহুই মিল পাওয়া যায়।

এছাড়াও এই চ্যানেলে প্রকাশিত অন্যান্য ভিডিও পর্যালোচনা করে বোঝা যায়, চ্যানেলটির ব্যবহারকারী একজন পাকিস্তানি ডান্সার।

পাশাপাশি, ঢাকা উত্তর সিটির চিফ হিট অফিসার বুশরা আফরিনের সঙ্গে ভিডিওতে প্রদর্শিত নৃত্য পরিবেশনকারী নারীর চেহারার পার্থক্য রয়েছে। 

অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা প্রতীয়মান হয় যে, ঢাকা উত্তর সিটির চিফ হিট অফিসার বুশরা আফরিনের নাচের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত ভিন্ন একজন নৃত্যশিল্পীর।

মূলত, সম্প্রতি ঢাকা উত্তর সিটির চিফ হিট অফিসার বুশরা আফরিনের নাচের ভিডিও দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে দাবিটি সঠিক নয়। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এই ভিডিওটিতে নৃত্য পরিবেশনকারী নারীটি ঢাকা উত্তর সিটির চিফ হিট অফিসার বুশরা আফরিন নয়। প্রকৃতপক্ষে ভিডিওটিতে প্রদর্শিত নারীটি ভিন্ন একজন নৃত্যশিল্পী।

প্রসঙ্গত, এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে চিফ হিট অফিসার হিসেবে চলতি বছরের মে মাসে নিয়োগ পান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন।

উল্লেখ্য, পূর্বেও বিএনপি নেত্রী রুমিন ফারহানার ভিডিও দাবিতে প্রচারিত ভিন্ন একটি ভিডিওকে বিকৃত হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ভিনদেশী ভিন্ন এক নারীর নাচের একটি ভিডিওকে ঢাকা উত্তর সিটির চিফ হিট অফিসার বুশরা আফরিনের নাচের ভিডিও দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

Share: