প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে জড়িয়ে গ্রামীণ ব্যাংকের নাম পরিবর্তন করে হাদি ব্যাংক করা হয়েছে দাবিতে গুজব 

সম্প্রতি, ‘গ্রামীণ ব্যাংকের নাম পরিবর্তন করে ‘হাদী ব্যাংক’ করা হয়েছে: প্রেস সচিব শফিকুল’ শীর্ষক একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গ্রামীণ ব্যাংকের নাম পরিবর্তন করে হাদী ব্যাংক করা হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় এবং প্রেস সচিব শফিকুল আলমও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

এমনকি গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটেও নাম পরিবর্তনের কোনো তথ্য পাওয়া যায়নি, বরং এখনো গ্রামীণ ব্যাংকই থাকতে দেখা যায়।

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য প্রেস সচিব শফিকুল আলম ও গ্রামীণ ব্যাংকের মিডিয়া সমন্বয়কারী সোহেল রানা সবুজের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এটি ভুয়া সংবাদ।’

এছাড়া, গ্রামীণ ব্যাংকের মিডিয়া সমন্বয়কারী সোহেল রানা সবুজও বলেন, ‘এটি সম্পূর্ণ ভুল তথ্য। এ ধরনের কিছুই হয়নি।’

সুতরাং, ‘গ্রামীণ ব্যাংকের নাম পরিবর্তন করে ‘হাদী ব্যাংক’ করা হয়েছে: প্রেস সচিব শফিকুল’ শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Grameen Bank- Facebook Post
  • Grameen Bank- Website
  • Shafiqul Alam- Statement 
  • Suhel Rana Sabuj- Statement 
Share: