সংগীতশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তারের ভুয়া সংবাদ ছড়ালো গণমাধ্যম

গতকাল সন্ধ্যায় প্রথমে দেশের কতিপয় গণমাধ্যম এবং পরে সামাজিক মাধ্যমের একাধিক পোস্টে দাবি করা হয়, সংগীতশিল্পী আসিফ আকবর গ্রেপ্তার হয়েছেন।

এ সংক্রান্ত গণমাধ্যমের দাবি দেখুন দেশ রূপান্তর (Facebook)।

জাতীয় দৈনিক ডেইলি অবজারভার এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করে পরে সরিয়ে নেয়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন PoliDecode, Kazi Mamun, Sajnul Sayef

একই দাবির পোস্ট দেখুন ইনস্টাগ্রামে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সংগীতশিল্পী আসিফ আকবর গ্রেপ্তারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০১৮ সালের ০৬ জুন গ্রেপ্তার হয়েছিলেন আসিফ। সেই স্মৃতি নিয়ে তিনি একটি পোস্টও দেন গতকাল। সেই সূত্রেই এই ভুয়া দাবিটি ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচার হওয়া জাতীয় দৈনিক দেশ রূপান্তরের সংবাদ থেকে জানা যায়, “কপিরাইট নিয়ে গীতিকার ও সুরকার শফিক তুহিনের মামলায় গ্রেপ্তার হয়েছেন সংগীত শিল্পী আসিফ আকবর।”

কিওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ২০১৮ সালের ০৬ জুন প্রকাশিত একটি সংবাদে প্রায় একই তথ্য পাওয়া যায়।

আসিফ আকবরের গতকালের এক ফেসবুক পোস্টেও একই বিষয়ের তথ্য ছিল। তিনি পোস্টে জানান, সেই গ্রেপ্তারের ঘটনার আট বছর পূর্তি হয়েছে গতকাল।

দাবিটির বিষয়ে জানতে আসিফের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, তাকে গতকাল গ্রেপ্তারের যে দাবিটি ছড়িয়েছে তা ভুয়া।

সুতরাং, আসিফ আকবর গ্রেপ্তার হয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: