শিশু রামিসার বাবা মারা যাওয়ার দাবিটি মিথ্যা 

মিরপুরের পল্লবীতে আলোচিত হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মারা গেছেন দাবিতে গত ০৩ জুন একটি তথ্য টিকটকে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিশু রামিসার বাবা মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

আলোচিত হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা মারা গেলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, গত ০৭ জুন শিশু রামিসা হত্যাকাণ্ডে অভিযুক্তদের রায় ঘোষণাকালে আদালত প্রাঙ্গণে গিয়েছিলেন রামিসার বাবা

এছাড়া, গতকাল (২৩ জুন) আমার দেশের ওয়েবসাইটে “রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, শিশু রামিসার মামা পারভীন আক্তারের চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। গতকাল (২৩ জুন) সকালে রামিসার মা পারভীন‌কে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত নিউজে ব্যবহৃত ছবিতে রামিসার বাবাকেও দেখা যায়।

একই তথ্যে ও ছবি দিয়ে সংবাদ প্রকাশ করেছে সময় টিভিও

সুতরাং, রামিসার বাবা মারা যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: