সম্প্রতি, বাংলাদেশের সাবেক উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস “আমি যদি আগে বুঝতে পারতাম যে জুলাই সনদ বাস্তবায়নে এত দীর্ঘসূত্রতা ও টালবাহানা হবে, তাহলে এই ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিয়ে আরও গভীরভাবে ভাবতাম। জনগণের আশা-আকাঙ্ক্ষা নিয়ে কোনো রকম খেলা চলতে পারে না। যে বিশ্বাসের ভিত্তিতে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তার প্রতি জবাবদিহি থাকা অপরিহার্য।” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদ নিয়ে আলোচিত মন্তব্যটি করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি মুহাম্মদ ইউনূসের দাবিতে প্রচার করা হচ্ছে।
ড. মুহাম্মদ ইউনূসের মতো ব্যক্তি উক্ত মন্তব্যটি প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে ফলাও করে সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি ড. মুহাম্মদ ইউনূস ও ইউনূস সেন্টারের ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচিত মন্তব্যটি করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Muhammad Yunus– Facebook Page
- Yunus Centre– Facebook Page


