জামায়াত নেতার বক্তব্যকে বাকস্বাধীনতা আখ্যা দিয়ে ডাকসু নেত্রী জুমার নামে ভুয়া মন্তব্য ভাইরাল

গত ২৪ জানুয়ারি রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের নির্বাচনি জনসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মাদকের আড্ডাখানা এবং বেশ্যাখানা ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামীম আহসান। উক্ত মন্তব্যের প্রেক্ষিতে, ডাকুস নেত্রী ফাতিমা তাসনিম জুমা ‘শুনেছি একজন জামায়াত নেতা আমাদেরকে বেশ্যা বলেছেন। আমি এটাকে বাকস্বাধীনতার সুফল হিসেবে দেখতে চাই। এই বাকস্বাধীনতার জন্যেই আমরা জুলাই বিপ্লব করেছি।’ শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিতে একটি ডিজিটাল ব্যানার ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসু নিয়ে জামায়াত নেতার বক্তব্যকে বাকস্বাধীনতা আখ্যা দিয়ে ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা কোনো মন্তব্য করেননি বরং, কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়াই তার নামে এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা অন্য কেনো বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, ফাতিমা তাসনিম জুমার ফেসবুক অ্যাকাউন্টেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য ফাতিমা তাসনিম জুমার সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন, “এটি মিথ্যা। এমন মন্তব্য করিনি।”

সুতরাং, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা ডাকসু নিয়ে জামায়াত নেতার বক্তব্যকে বাকস্বাধীনতা আখ্যা দিয়ে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

Share: