নৌকার মাথায় নেচে ভাইরাল ইন্দোনেশিয়ান বালক রায়ান আরকান দিখার মৃত্যুর দাবিটি মিথ্যা

পশ্চিম ইন্দোনেশিয়ার কুয়ান্তান নদীর তীরে একটি নৌকার সামনে দাঁড়িয়ে নাচতে নাচতে মাঝিদের উৎসাহ দেওয়া ইন্দোনেশিয়ান বালক রায়ান আরকান দিখা, সম্প্রতি এক দূর্ঘটনায় মারা গেছে শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে, নৌকার মাথায় নেচে ভাইরাল ইন্দোনেশিয়ান বালক রায়ান আরকান দিখা মারা যায়নি। প্রকৃতপক্ষে, তার মৃত্যুর দাবি চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে প্রচার হতে থাকলেও সর্বশেষ গত ০৪ অক্টোবরে, মটো জিপি রেসিং এ তাকে দেখা যায়।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে নির্ভরযোগ্য সূত্রে রায়ান আরকান দিখার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, বিস্তর অনুসন্ধানে ‘MotoGP’ এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে চলতি বছরের ০৪ অক্টোবরে প্রচার হওয়া একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে, জার্মান জিপি চ্যাম্পিয়ন মার্ক মার্কেজের সঙ্গে ইন্দোনেশিয়ান বালক রায়ান আরকান দিখাকে দেখতে পাওয়া যায়।

এছাড়া, ‘GPone’ এর ওয়েবসাইটে একই বিষয়ে গত ০৫ অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনটিতেও মার্ক মার্কেজের সঙ্গে ইন্দোনেশিয়ান বালক রায়ান আরকান দিখার সাক্ষাতের বিষয় উল্লেখ করা হয়েছে এবং জার্মান জিপিতে চ্যাম্পিয়ন হওয়ার পরে মার্কেজকেও দিখার নাচের ফ্রেমিং অনুকরণ করতে দেখা যায়।

অর্থাৎ, ইন্দোনেশিয়ান বালক রায়ান আরকান দিখা মারা যাননি।

সুতরাং, নৌকার মাথায় নেচে ভাইরাল ইন্দোনেশিয়ান বালক রায়ান আরকান দিখা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: