আমেরিকান দূতাবাসের সামনে জেয়াফত ও গরু জবাই কর্মসূচীর ঘোষণা দেয়নি ইনকিলাব মঞ্চ

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির পালনের প্রেক্ষিতে, ইজরায়েলি ও মার্কিন আগ্রাসন প্রতিরোধে আমেরিকান দূতাবাসের সামনে জেয়াফত ও জোড়া গরু জবাই কর্মসূচীর ঘোষণা করেছেন ইনকিলাব মঞ্চ দাবিতে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইজরায়েলি ও মার্কিন আগ্রাসন প্রতিরোধে আমেরিকান দূতাবাসের সামনে জেয়াফত ও জোড়া গরু জবাই কর্মসূচী ঘোষণা দেয়নি ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকেও রিউমর স্ক্যানারকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ইনকিলাব মঞ্চ এর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ড বা এমন কোনো ঘোষণা খুঁজে পাওয়া যায়নি। এই বিষয়ে জানতে সংগঠনটির সাথে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে রিউমর স্ক্যানারকে জানানো হয়, এটি একটি ভুয়া তথ্য।

পরবর্তীতে সংগঠনটির ফেসবুক পেজেও একটি পোস্টের মাধ্যমে জানানো হয়, ‘আমাদের এ ধরনের কোন আয়োজন নেই।’

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি এবং এমন কোনো কর্মসূচীর ঘোষণা ইনকিলাব মঞ্চ দেয়নি।

তবে, সংগঠনটির ফেসবুক পেজে গাজা ইস্যুতে মার্চ ফর গাজা কর্মসূচী নামে একটি কর্মসূচীর ঘোষণা পাওয়া যায়। পোস্টে বলা হয়, ৭ এপ্রিল ইনকিলাব মঞ্চের সকল মহানগর এবং বিশ্ববিদ্যালয় কমিটি মার্চ ফর গা*জা কর্মসূচি পালন করুন৷

সুতরাং, গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে ইজরায়েলি ও মার্কিন আগ্রাসন প্রতিরোধে আমেরিকান দূতাবাসের সামনে জেয়াফত ও জোড়া গরু জবাই কর্মসূচী দাবিতে ইনকিলাব মঞ্চের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া এবং সংগঠনটির নামে প্রচারিত ঘোষণাটিও মিথ্যা।

তথ্যসূত্র

  • InqilabMoncho: Facebook Post
  • InqilabMoncho: Facebook Post
  • Statement: InqilabMoncho
Share: