ইসলামিক বক্তা তারেক মনোয়ার সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার গুজব

গত ০৩ জুন ইসলামিক বক্তা তারেক মনোয়ার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় প্রাইভেট কার ও ঢাকা গামী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন- শীর্ষক একটি দাবি টিকটকে ছড়িয়ে পড়েছে।

টিকটক প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক মনোয়ার সড়ক দুর্ঘটনা মারা যাননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

তারেক মনোয়ারের মতো আলোচিত ইসলামিক বক্তা সড়ক দুর্ঘটনায় মারা গেলে তা ফলাও করে গণমাধ্যমে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে তারেক মনোয়ারের মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে অনুসন্ধানে তারেক মনোয়ারের ফেসবুক পেজ বিশ্লেষণ করেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। গত ২০ জুনও পেজ থেকে লাইভে এসে বক্তব্য রাখতে দেখা যায় তারেক মনোয়ারকে।

সুতরাং, ইসলামিক বক্তা তারেক মনোয়ার সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: