ইসরায়েল কর্তৃক ইরানে হামলার দৃশ্য দাবিতে ২০২১ সালের গাজায় হামলার ভিডিও প্রচার 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এসব ঘটনার মধ্যেই ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই হামলা পাল্টা হামলা এখনো চলমান। এরই প্রেক্ষিতে টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে– ভিডিওটি ইসরায়েল কর্তৃক ইরানে হামলার দৃশ্য। 

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৮ লক্ষ ৭০ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইসরায়েল কর্তৃক ইরানের হামলার নয় বরং, ২০২১ সালের মে মাসে ইসরায়েল কর্তৃক গাঁজায় হামলার ভিডিও এটি।

অনুসন্ধানে, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম টুডে এর ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ১২ মে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা একটি অংশের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের ১২ মে গাঁজায় ইসরায়েল হামলা চালিয়েছে। এতে অন্তত ত্রিশজন নিহত হয়েছেন।

একই তারিখে উক্ত ভিডিওটি সিএনএন এর একটি প্রতিবেদনও পাওয়া যায়। সেখানেও একই তথ্য উল্লেখ রয়েছে।

অর্থাৎ, ভিডিওটি ২০২১ সালের মে মাসে ইসরায়েল কর্তৃক গাঁজায় হামলার ঘটনার।

সুতরাং, ২০২১ সালের মে মাসে ইসরায়েল কর্তৃক গাঁজায় হামলার ভিডিওকে সম্প্রতি ইসরায়েল কর্তৃক ইরানে হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: