জামায়াত আমীরের স্ত্রীর ফোন সেক্সের ভিডিও ভাইরাল দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘জামায়াতের আমীর শফিকুর রহমানের স্ত্রীর সাথে বিএনপি সিলেটের এমপি প্রার্থীর ফোন সেক্সের ভিডিও ভাইরাল’ বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,যমুনা টেলিভিশন এমন কোনো ফটোকার্ড প্রচার করেনি। বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি যমুনা টিভির ফটোকার্ড দাবিতে প্রচার করা হচ্ছে। 

যমুনা টেলিভিশনের ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত ফটোকার্ডটির অস্তিত্ব মেলেনি।

জামায়াত আমীর শফিকুর রহমানের স্ত্রী এবং সিলেটের বিএনপি প্রার্থী বিষয়ে এমন কোনো ঘটনা ঘটলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ‘জামায়াতের আমীর শফিকুর রহমানের স্ত্রীর সাথে বিএনপি সিলেটের এমপি প্রার্থীর ফোন সেক্সের ভিডিও ভাইরাল’ বলে যমুনা টিভির নামে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: