গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম অঞ্চলের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির আপত্তিকর দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি খান তালাত মাহমুদ রাফির নয়। প্রকৃতপক্ষে, একদল কনটেন্ট ক্রিয়েটরের তৈরি স্ক্রিপ্টেড ভিডিওকে রাফির অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Story Of life 3.0’ নামের একটি ফেসবুক পেজে গত ২০ ডিসেম্বরে প্রকাশিত একই ভিডিওর দীর্ঘ সংস্করণ খুঁজে পাওয়া যায়। ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের এই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

এছাড়া ‘Story Of life 3.0’ পেজটি পর্যবেক্ষণে একই নারী-পুরুষের নির্মিত একাধিক (১, ২, ৩, ৪) অনুরূপ কনটেন্টের অস্তিত্ব লক্ষ্য করা যায়। ভিডিওগুলোর ধরণ এবং শিরোনামের ধারাবাহিকতা অনুযায়ী আলোচিত ভিডিওর ব্যক্তি ও নারীর ভিন্ন ভিডিওতেও উপস্থিতি শনাক্ত করা হয়।
পাশাপাশি, ‘Life Story 0.3’ নামক ভিন্ন আরেকটি পেজেও একই চরিত্রের নারী পুরুষের অনুরূপ ভিডিওর সন্ধান পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, পেজগুলোয় প্রচারিত ভিডিওগুলো আসল নয়, এগুলো মূলত সাজানো ভিডিও।
তাছাড়া, খান তালাত মাহমুদ রাফির চেহারার সাথে আলোচিত ভিডিওতে থাকা যুবকের চেহারায় ও অমিল লক্ষ্য করা যায়।

সুতরাং, একদল কনটেন্ট ক্রিয়েটরের সাজানো ভিডিওকে খান তালাত মাহমুদ রাফির অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Story Of life 3.0: Facebook Video
- Story Of life 3.0: Facebook Video 1
- Story Of life 3.0: Facebook Video 2
- Story Of life 3.0: Facebook Video 3
- Story Of life 3.0: Facebook Video 4
- Life Story 0.3: Facebook Video
- Rumor Scanner’s Analysis


