আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ভারতীয় অভিনেত্রী লাবণী সরকারের নামে ভুয়া মন্তব্য প্রচার

গত জানুয়ারি থেকে ‘দুটো দেশের মধ্যে কতো সুন্দর সম্পর্ক ছিলো একসময়। কিন্তু বাংলাদেশকে চাপে রাখার জন্য, একের পর এক ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার। যে কারণে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হয়েছে। সবকিছু চাপ দিয়ে বা জোর করে অর্জন করা যায় না, ভালোবেসে অর্জন করা করতে হয়। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ হয়েছে।’ শীর্ষক মন্তব্যটি ভারতীয় অভিনেত্রী লাবণী সরকার করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতীয় অভিনেত্রী লাবণী সরকার এমন কোনো মন্তব্য করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।
অভিনেত্রী লাবণী সরকার আইপিএলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে এমন মন্তব্য করলে ভারত এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে ভারতীয় কিংবা বাংলাদেশের গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতে বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘শহরের মেয়েদের জগৎ’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১২ জানুয়ারি ভোর ৬টা ২০ মিনিটে প্রচারিত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে পোনো সূত্র উল্লেখ করা হয়নি।
অর্থাৎ, আলোচিত দাবিটি কোনো সূত্র ছাড়াই প্রথম পোস্ট করা হয়; যা পরবর্তীতে আসল দাবিতে ছড়িয়ে পড়েছে।
সুতরাং, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে লাবণী সরকারের মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- শহরের মেয়েদের জগৎ- Facebook Post

