লালমনিরহাট জেলা ছাত্রদলের সদস্য সচিবের মদ্যপ অবস্থার ভিডিও দাবিতে ভিন্ন ব্যক্তির অভিনয়ের দৃশ্য প্রচার 

সম্প্রতি, “লালমনিরহাট জেলা ছাত্রদলের সদস্য সচিব আনিসুর রহমান মদ্যপান অবস্থায় নরতকি”- শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে থাকা ব্যক্তি লালমনিরহাট জেলা ছাত্রদলের সদস্য সচিব নন, এমনকি লালমনিরহাট জেলা ছাত্রদলের সদস্য সচিবই নেই। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি ভিন্ন ব্যক্তির অভিনয়ের দৃশ্য এবং লালমনিরহাট জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে যাতে সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন। তবে, তাদের নামও ভিন্ন।

অনুসন্ধানে Nupur Doll নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ১০ জুলাই প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। 

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “না খেয়ে মাতাল।”

পরবর্তীতে উক্ত অ্যাকাউন্টটি বিশ্লেষণ করে দেখা যায়, এই দুই ব্যক্তির একাধিক ভিডিও (, , ) রয়েছে অ্যাকাউন্টিতে। এছাড়া, একাধিক পোস্টে (, ) তারা স্বামী-স্ত্রী বলেও পরিচয় দিয়েছে।

এরপর, আরও অনুসন্ধানে জানা যায় লালমনিরহাট জেলা ছাত্রদলের বর্তমান কমিটি আহবায়ক কমিটি না বরং, গত ০৩ জুন পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। যেটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জাহাঙ্গীর খান। অর্থাৎ, এই কমিটিতে ‘সদস্য সচিব’ নামক পদই নেই।

পাশাপাশি, উক্ত কমিটিতে থাকা সভাপতি ও সাধারণ সম্পাদকের চেহারার সাথেও আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তির চেহারার মিল নেই।

সুতরাং, ভিন্ন ব্যক্তির অভিনয়ের ভিডিওকে লালমনিরহাট জেলা ছাত্রদলের সদস্য সচিবের মদ্যপ অবস্থার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: