নির্বাচন ঘিরে মির্জা আব্বাসকে উদ্ধৃত করে প্রচারিত বক্তব্যটি বানোয়াট

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছবি সংযুক্ত করে একটি ফটোকার্ড প্রচার করা হয়। সেখানে দাবি করা হয়, মির্জা আব্বাস বলেছেন, ‘নির্বাচনে যদি আমাদের হারানোর চেষ্টা করা হয়, তাহলে দেশে টানা ৩৬৫ দিন হরতাল দেওয়া হবে।’

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মির্জা আব্বাস ‘নির্বাচনে যদি আমাদের হারানোর চেষ্টা করা হয়, তাহলে দেশে টানা ৩৬৫ দিন হরতাল দেওয়া হবে।’ শীর্ষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, মির্জা আব্বাসকে জড়িয়ে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবির সমর্থনে মূলধারার কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। মির্জা আব্বাস এ ধরনের মন্তব্য করে থাকলে তা জাতীয় পর্যায়ের গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সম্ভাবনা ছিল। পাশাপাশি, মির্জা আব্বাসের ফেসবুক পেজ, সাম্প্রতিক বক্তব্য কিংবা কোনো সাক্ষাৎকারেও উক্ত মন্তব্যগুলোর পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাসকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

  • Rumor Scanner’s own analysis

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: