নির্বাচন প্রসঙ্গে এনসিপিকে জড়িয়ে অ্যাক্টিভিস্ট ইশরাকের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, লেখক ও অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাক “নির্বাচন ঠেকানোর জন এনসিপি পাগল হয়ে গেছে। ওরা জানে নির্বাচন হয়ে গেলে ওদের দল বিলীন হয়ে যাবে।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে DU News এর নামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাবেক শিবির নেতা মোহাম্মদ ইশরাক “নির্বাচন ঠেকানোর জন এনসিপি পাগল হয়ে গেছে। ওরা জানে নির্বাচন হয়ে গেলে ওদের দল বিলীন হয়ে যাবে” শীর্ষক কোনো মন্তব্য করেননি এবং DU News উক্ত দাবিতে কোনো ফটোকার্ড প্রচার করেনি। প্রকৃতপক্ষে, মোহাম্মদ ইশরাকের ভিন্ন মন্তব্য সংবলিত DU News এর প্রচলিত ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে DU News শীর্ষক নাম ও লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ৩০ অক্টোবর, ২০২৫ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে DU News এর ফেসবুক পেজে উক্ত দাবির সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, একই তারিখে ‘নির্বাচন ঠেকানোর জন্য হাসিনা পাগল হয়ে গেছে’ শিরোনামে সাবেক শিবির নেতা মোহাম্মদ ইশরাকের মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। DU News এর মূল ফটোকার্ডটিতে ‘নির্বাচন ঠেকানোর জন্য হাসিনা পাগল হয়ে গেছে’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘নির্বাচন ঠেকানোর জন এনসিপি পাগল হয়ে গেছে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে DU News এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, মোহাম্মদ ইশরাক আলোচ্য বিষিয়ে ঠিক কি মন্তব্য করেছেন সে বিষয়ে অনুসন্ধানে গত ৩০ অক্টোবরে “নির্বাচন ঠেকানোর জন্য হাসিনা পাগল হয়ে গেছে। সব কয়টা ফ্যাসিস্ট পুরোদমে এক্টিভেটেড হয়ে গেছে। ওরা জানে নির্বাচন হয়ে গেলে ওদের দল বিলীন হয়ে যাবে।” শীর্ষক মন্তব্য সংবলিত পোস্ট খুঁজে পাওয়া যায়।

সুতরাং, লেখক ও অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাক “নির্বাচন ঠেকানোর জন এনসিপি পাগল হয়ে গেছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে DU News এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। 

তথ্যসূত্র

Share: