ইসলামি বক্তা নজরুল ইসলাম কাসেমীর মৃত্যু গুজব 

সম্প্রতি, ইসলামি বক্তা নজরুল ইসলাম কাসেমী মারা গেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত কিছু পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইসলামিক বক্তা নজরুল ইসলাম কাসেমী মারা যাননি। প্রকৃতপক্ষে, গত ২৭ ডিসেম্বর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে ২৯ ডিসেম্বর তাকে হাসপাতালে থেকে নিজ বাড়িতে নেওয়া হয়েছে এবং তিনি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন নজরুল ইসলাম কাসেমীর নিকটাত্মীয়।

এবিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে নজরুল ইসলাম কাসেমীর মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে ‘Kasemi Tv24’ নামক একটি পেজ থেকে নজরুল ইসলাম কাসেমীকে নিয়ে একাধিক আপডেট (, , ) দেওয়া হয়। এছাড়া পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি থেকে নজরুল ইসলাম কাসেমীর বিভিন্ন ইসলামিক বক্তব্যের লাইভ (, , ) দেওয়া হয়েছে।

এরপর, ‘Kasemi Tv24’ নামক পেজটিতে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। উল্লিখিত নম্বরটি নজরুল ইসলাম কাসেমীর নিকটাত্মীয় মাহমুদুলের। মাহমুদুল জানান, আমরাও দেখেছি হুজুরের (নজরুল ইসলাম কাসেমী) মৃত্যুর দাবিতে গুজব ছড়ানো হয়েছে। আমরা আমাদের পেজ থেকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করছি। হুজুর আপাতত সুস্থ আছেন৷ তিনি পিজি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে আছেন। হুজুর কথাও বলতে পারছেন।’

সুতরাং, ইসলামি বক্তা নজরুল ইসলাম কাসেমী মারা যাওয়ার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র 

  • Kasemi Tv24- Facebook Page
  • Kasemi Tv24- Facebook Post (1, 2, 3)
  • Kasemi Tv24- Facebook Live  (1, 2, 3)  
  • Nazrul Islam Kasemi’s Relatives Statement 
Share: