সংসদে স্পিকারের “শেখ হাসিনার মতো উন্নয়ন ১০০ বছরেও হবেনা” শীর্ষক মন্তব্য করার দাবিটি মিথ্যা

সম্প্রতি, জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের নেতা শেখ হাসিনার শাসনামলের বিভিন্ন সমালোচনা এবং দুর্নীতির অভিযোগ নিয়ে বক্তব্য দেওয়ার সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ‘শেখ হাসিনার মতো উন্নয়ন ১০০ বছরেও হবেনা’ শীর্ষক মন্তব্য করেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে আরও দাবি করা হয়, তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা বৈঠক থেকে ওয়াক আউট করেন।
তবে প্রচারিত এই ভিডিওটিতে স্পিকারকে এমন মন্তব্য করতে শোনা যায়নি। বরং, একজন উপস্থাপকের কণ্ঠে দাবিগুলো করতে শোনা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, খালেদা জিয়া প্রসঙ্গে একটি টকশোতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের অংশ বিশেষের অডিও সংসদ অধিবেশনের ভিডিও এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের ওয়াক আউট করার ভিডিও ফুটেজের সঙ্গে যুক্ত করে ভিডিওটি তৈরি করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এমন মন্তব্য করার সত্যতা পাওয়া যায়নি।
পরবর্তীতে সংসদ থেকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সংসদের বৈঠক থেকে ওয়াক আউটের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে আলোচনা হলেও তা নিষ্পত্তি না হওয়ায় সেসময় তারা ওয়াক-আউট করেন। এর সাথে স্পিকারের আলোচিত মন্তব্যের কোনো সম্পর্ক নেই বলেও লক্ষ্য করা যায়।
আলোচিত ভিডিওটিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সম্পর্কে একাধিক দাবি করতে শোনা গেলেও ভিডিওটিতে তাকে “তার সময় প্রধানমন্ত্রী হিসেবে তার পররাষ্ট্রনীতির মূল বক্তব্য ছিল যে, প্রকৃতপক্ষেই একজন আপসহীন নেত্রী এবং বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কখনো যাননি। জনগণের স্বার্থকে সবসময় তিনি সমুন্নত রেখেছেন এবং সব জায়গায় দেশের স্বার্থকে অক্ষুন্ন রাখার জন্য চেষ্টা করেছেন।” শীর্ষক কথাগুলো বলতে শোনা যায়।
অনুসন্ধানে দেখা যায়, হাফিজ উদ্দিন আহমদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর চ্যানেল আই-এর টকশো স্ট্রেইট কাটে অংশ নিয়ে তার সম্পর্কে আলোচিত মন্তব্যগুলো করেন। অর্থাৎ, মন্তব্যগুলো তিনি শেখ হাসিনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে করেননি খালেদা জিয়া প্রসঙ্গে আলাপ করতে গিয়ে করেছেন। এছাড়াও কথাগুলো সংসদের অধিবেশনে নয় বরং টকশোতে বলা হয়েছে। উক্ত মন্তব্যের অংশ বিশেষ কাটছাট করে সেটির অডিও সংসদ অধিবেশনের একটি ফুটেজের সাথে যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
সুতরাং, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ অধিবেশনে ‘শেখ হাসিনার মতো উন্নয়ন ১০০ বছরেও হবেনা’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
- The Daily Star Youtube Channel: সংসদ অধিবেশনের ৬ষ্ঠ দিনে ‘ওয়াক আউট’ করলো জামায়াত—-কিন্তু কেন? | Jamaat-e-Islami | Parliament Walkout
- Dhakatimes24 Website: সংসদ থেকে বিরোধী দলের ওয়াক-আউট
- Channel i Shows Youtube Channel: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃ/ত্যুতে স্ট্রেইট কাট-এর বিশেষ আয়োজন | চ্যানেল আই
- Rumor Scanner’s Analysis

