বিএনপি ক্ষমতায় আসলে দুর্নীতি স্পর্শ করতে পারবে না বলে কোনো মন্তব্য করেননি তারেক রহমান  

সম্প্রতি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘বিএনপি ক্ষমতায় এলে আমাদের কে দু*র্নী*তি স্পর্শ করতে পারবে না’ শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিএনপি ক্ষমতায় এলে আমাদের কে দুর্নীতি স্পর্শ করতে পারবে না’ শীর্ষক কোনো মন্তব্য তারেক রহমান করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটি প্রথমে একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়; যা পরবর্তীতে আসল দাবিতে ছড়িয়ে পড়ে।

তারেক রহমান এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। এমনকি তারেক রহমানের ফেসবুক পেজ, বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ এবং মিডিয়া সেলেও এসংক্রান্ত মন্তব্য করার কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে “আশার আলো” নামক একটি ফেসবুক পেজ থেকে গত ০৫ ফেব্রুয়ারি দুপুর ০১টা ১৪ মিনিটে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

এরপর, “আলার আলো” নামক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম বা হাস্যরসাত্মক পেজ।

সুতরাং, ‘বিএনপি ক্ষমতায় এলে আমাদের কে দুর্নীতি স্পর্শ করতে পারবে না’ শীর্ষক মন্তব্যটি তারেক রহমান করেছেন বলে দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: