চট্টগ্রামের ইসলামি ক্যালিগ্রাফি মুছে ফেলা হয়নি

কোটা সংস্কার আন্দোলনের পর গত ০৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে চিত্রকর্ম আঁকা হয়। চট্টগ্রামের জি ই সি মোড়ে ইসলামি ক্যালিগ্রাফি আঁকা হয়। উক্ত ক্যালিগ্রাফি মুছে ফেলা হয়েছে- শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

চট্টগ্রামের ইসলামি ক্যালিগ্রাফি

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের জি ই সি মোড়ের ইসলামি ক্যালিগ্রাফিটি মুছে ফেলার দাবিটি মিথ্যা বরং উক্ত স্থানের ক্যালিগ্রাফিটি অক্ষত রয়েছে।

অনুসন্ধানে গত ০৮ আগস্ট “Ahmadur Rahman” নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত একটি লাইভ (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

উক্ত লাইভে থাকা দৃশ্যের সাথে আলোচিত দাবিতে থাকা ক্যালিগ্রাফির মিল রয়েছে।

উক্ত লাইভকারী বলেন, চট্টগ্রামের ইসলামি ক্যালিগ্রাফি মুছে ফেলার দাবিটি মিথ্যা। এছাড়া, ক্যালিগ্রাফিটি ঠিক থাকার দৃশ্যও তিনি তুলে ধরেন। 

পরবর্তীতে একই তারিখে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট Keto Bhai এর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

সেখানেও চট্টগ্রামের ইসলামি ক্যালিগ্রাফিটি মুছে ফেলা হয়নি বলে উল্লেখ করা হয়।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, চট্টগ্রামের জি ই সি মোড়ের ইসলামি ক্যালিগ্রাফি মুছে ফেলার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: