আসিফ নজরুলের দেশ ত্যাগের গুজব প্রচার

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ড. আসিফ নজরুল দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার তথ্যটি সত্য নয় বরং তিনি দেশেই অবস্থান করছেন। বিষয়টি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে নিশ্চিত করেছেন।

অনুসন্ধানে অন্তত গত ১৬ সেপ্টেম্বর থেকে এ বিষয়ে ফেসবুকে পোস্ট (আর্কাইভ) হতে দেখা যায়। তবে এসব পোস্টে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। এছাড়া অনুসন্ধানে দেশীয় এবং আন্তর্জাতিক কোনো গণমাধ্যম এমনকি ড. আসিফ নজরুলের অফিশিয়াল ফেসবুক পেজেও উক্ত দাবির প্রেক্ষিতে কোন গ্রহণযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তবে ড. আসিফ নজরুলের অফিশিয়াল ফেসবুক পেজে ১৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে তিনি, তার বিদেশ গমনের বিষয়টি গুজব হিসেবে চিহ্নিত করেন।

সুতরাং, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: