শেখ হাসিনার প্রধানমন্ত্রী হয়ে দেশে ফেরা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তুলসী গ্যাবার্ড

সম্প্রতি ‘ব্রেকিং নিউজ, যমের মুখে ইউনূস! তুলসীর আশ্বাসে প্রধানমন্ত্রী হয়েই দেশের পথে বাংলার মমতাময়ী মা শেখ হাসিনা।’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড প্রচারিত ভিডিওতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন দাবি করে কোনো মন্তব্য করেননি বরং, এটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ের বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুসের প্রশ্নোত্তর পর্বের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘U.S. Department of State’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২০ মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ৫০:১৯ থেকে শেষ পর্যন্ত অংশের হুবহু মিল খুঁজে পাওয়া গেছে ৷ তবে উক্ত ভিডিওর এই অংশে বা অন্য কোনো অংশে তুলসী গ্যাবার্ডকে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হয়ে দেশে আসার প্রসঙ্গে কোনো কথা বলতে দেখা যায়নি।

পরবর্তীতে, একই ঘটনায় মূলধারার গণমাধ্যম ইত্তেফাক এর ওয়েবসাইটে ২০২৫ সালের ২০ মার্চ ‘বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ১৯ মার্চ (বুধবার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ের সময় এক সাংবাদিক বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্য ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনও পদক্ষেপ নিচ্ছে কিনা- এসব বিষয়ে জানতে চান। এসব প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নবনিযুক্ত মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, আমরা যেকোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যেকোনো ঘটনার নিন্দা জানাই। এবং বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে স্বাগত জানাই। এটাই আমরা পর্যবেক্ষণ করছি এবং এটাই আমরা প্রত্যাশা করি। এবং এটাই অব্যাহত থাকবে।

এছাড়া উক্ত বিষয়ে দেশের অন্যান্য গণমাধ্যমগুলোতে প্রতিবেদন (,,) থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, তুলসী গ্যাবার্ড শেখ হাসিনার প্রধানমন্ত্রীর হয়ে দেশে ফেরার প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। 

সুতরাং, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুসের প্রশ্নোত্তর পর্বের দৃশ্যকে শেখ হাসিনার দেশে ফিরে আসা প্রসঙ্গে তুলসী গ্যাবার্ডের মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

Share: