‘ইন্ডিয়ার সাথে সেঞ্চুরি না করলে রাতে ঘুম হয় না’ শীর্ষক কোনো মন্তব্য করেননি ট্রাভিস হেড

সম্প্রতি, অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট টিমের টপ অর্ডার ব্যাটার ট্রাভিস হেড “প্রতিপক্ষ যখন ইন্ডিয়া, যেকোনো ফরমেটেই হোক না কেন। তখন আমি সেঞ্চুরি না করলে রাতে ঘুম হয় না” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সম্বলিত তথ্য ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি এবিষয়ে ফেসবুকে ভাইরাল একটি পোস্ট এ পর্যন্ত ৯৯ বার শেয়ার করা হয়েছে। পোস্টটিতে প্রায় ২১ হাজার অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। পোস্টটিতে প্রায় সাড়ে সাড়ে ৪ শত মন্তব্য করা হয়েছে। পোস্টটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা যায়।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “প্রতিপক্ষ যখন ইন্ডিয়া, যেকোনো ফরমেটেই হোক না কেন। তখন আমি সেঞ্চুরি না করলে রাতে ঘুম হয় না” শীর্ষক কোনো মন্তব্য করেননি অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট টিমের ব্যাটার ট্রাভিস হেড বরং নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ভিত্তিহীনভাবে আলোচিত মন্তব্যটি তাঁর নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবি সম্বলিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে ফটোকার্ডটির ওপরের দিকে বাম কোনে ‘Cricket Zone 24’ শীর্ষক একটি লোগো দেখা যায়।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Cricket Zone 24’ নামের একটি ফেসবুক পেজে গত ১১ ডিসেম্বর ‘’ইন্ডিয়ার সাথে সেঞ্চুরি না করলে রাতে ঘুম হয় না ট্র‍্যাভিস হেডের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত উক্ত ফটোকার্ডটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। একই দিনে পেজটির পক্ষ থেকে তাদের গ্রুপেও উক্ত ফটোকার্ডটি (আর্কাইভ) প্রচার করা হয়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সেখানে ‘Cricket Zone 24’ নামের পেজটির নাম এবং লোগো রয়েছে। এতে নিশ্চিত হওয়া যায় যে, উক্ত পেজটি থেকেই ভাইরাল এই ফটোকার্ডটির সূত্রপাত। এছাড়াও এই পেজটি থেকে প্রায় একই ডিজাইনের ফটোকার্ড (, , ) বিভিন্ন সময়ে প্রচার করা হয়েছে।

তবে, ‘Cricket Zone 24’ নামের পেজটিতে প্রচারিত পোস্টে উল্লেখিত মন্তব্যের পক্ষে কোনো তথ্যসূত্র প্রদান করা হয়নি।

পাশাপাশি, গণমাধ্যম কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে ভারতের সাথে সেঞ্চুরি প্রসঙ্গে হেডের এমন কোনো মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, উপরিউক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড ভারতের সাথে সেঞ্চুরি প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করেননি।

সুতরাং, ট্রাভিস হেড “প্রতিপক্ষ যখন ইন্ডিয়া, যেকোনো ফরমেটেই হোক না কেন। তখন আমি সেঞ্চুরি না করলে রাতে ঘুম হয় না” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Cricket Zone 24 Facebook Page: Post
  • Cricket Zone 24 Facebook Group: Post
  • Rumor Scanner’s Own Analysis
Share: