বাংলাদেশের নাম মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়া সংক্রান্ত মন্তব্যটি তুরস্কের প্রেসিডেন্ট করেননি

সম্প্রতি, “বাংলাদেশ যদি সংখ্যালঘু হত্যা বন্ধ আর ইসলামীক জঙ্গিদের আশ্রয়দান বন্ধ না করে তাহলে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে।” শীর্ষক মন্তব্যটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান করেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন:এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের নাম মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেওয়া সংক্রান্ত মন্তব্যটি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি এরদোয়ানের নামে প্রচার করা হচ্ছে। 

এরদোয়ানের মত রাষ্ট্রের প্রধান বাংলাদেশকে এমন হুমকি দিয়ে কোনো মন্তব্য করতো তাহলে গণমাধ্যমগুলোতে সংবাদ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ কিংবা তুরস্কের গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

এমনকি এরদোয়ানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, বাংলাদেশের নাম মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আলোচিত মন্তব্যটি করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Recep Tayyip Erdoğan- X Account
  • Rumor Scanner’s Analysis 
Share: